শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
Homeজাতীয়বাসাইলে সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয় এর শীতবস্ত্র বিতরণ

বাসাইলে সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয় এর শীতবস্ত্র বিতরণ

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে সাবেক সাংসদ ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়ের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  বৃহষ্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে বাসাইল সরকারি জোবেদা রুবিয়া মহিলা কলেজ মাঠে অসহায়-দুস্থ, এতিম ও শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাসাইল সরকারি জোবেদা রুবিয়া মহিলা কলেজের অধক্ষ্য  মশিউর রহমান আপেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুৎ, কেন্দ্রীয়

আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল রৌফ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মাহফুজুর রহমান, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক আনোয়ার পারভেজ খান সাজু, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম সোহেল প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular