বাসাইল প্রতিনিধি:টাঙ্গাইলের বাসাইলে মারামি মামলায় কারাদন্ডে দন্ডিত এক পলাতক আসামিকে ইমিগ্রেসন পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে বাসাইল থানা পুলিশ। সে উপজেলার হাবলা ইউনিয়নের গুসাইখালী গ্রামের লেবু মিয়ার ছেলে মোমরেজ (৪৩)।
শনিবার সকাল ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মির্জাপুর থানার দায়ের করা মামলায় (নাম্বার-১(৩) তাং-২০১৩ইং/ জিআর-২১৫/-১৩ইং) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন বিজ্ঞ আদালত।
এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত এ আসামি পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রবাস থেকে দেশে আসার সময় শনিবার তাকে বামানবন্দর থেকে গ্রেফতার করে রবিবার কারাগারে পাঠানো হবে।
বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমার বলেন, আটককৃত আসামিকে রবিবার আদালতে প্রেরণ করা হবে।
