মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবিজয় দিবসে আওয়ামীলীগ নেতার নির্বাচনী মিছিল

বিজয় দিবসে আওয়ামীলীগ নেতার নির্বাচনী মিছিল

নিজস্ব প্রতিবেদক: পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মহান বিজয় দিবসের দিনেও শতশত নেতাকর্মী ও সমর্থক নিয়ে মিছিল সমাবেশ করেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। ওই নেতা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান। তিনি দ্বিতীয় বারের মতো ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পদে নির্বাচনী প্রচার-প্রচারণা করে যাচ্ছেন।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সকালে আওয়ামী লীগ নেতা জাহিদ হাসানের নেতৃত্বে এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম প্রমুখ। যার একটি ভিডিও ফেসবুক লাইভ ও পোস্ট সামাজিক যোগাযোগ গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। এনিয়ে পৌর এলাকায় বইছে আলোচনা ও সমাচেলনার ঝড়।
মহান বিজয় দিবসে নির্বাচনী বিশাল মিছিল করছেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান। দেখুন ভিডিও-
উপজেলা সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার জাহিদ হাসান মুঠোফোনে জানান- ১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল। যদিও আমরা মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাপকভাবে বের হই নাই। তাই তারা একাই চলে আসছে। শহীদদের স্মরণে ফুল দিলাম।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের কাছে বিজয় দিবসে নির্বাচনী মিছিল সমাবেশ প্রসঙ্গে মুঠোফোন জানতে চাইলে তিনি জানান- এদের জন্ম তো দেশের স্বাধীনতা যুদ্ধের পরে তাই স্বাধীনতা মর্ম তারা বুঝবে কি। তিনি আরও জানান- রাজনীতিতে এরা অপরিপক্ব, কোন সময় কি করতে হয় জানে না।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular