Homeজাতীয়বিশ্ব ক্লিনআপ ডে উপলক্ষে টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্নতা কার্যক্রম

বিশ্ব ক্লিনআপ ডে উপলক্ষে টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্নতা কার্যক্রম

প্লাস্টিক বোতল সংগ্রহের বিনিময়ে ৫০টি গাছের চারা বিতরণ, ৭৫ দোকানির শপথ ও স্বাক্ষর; বিদ্যালয় ও বাজারে ডাস্টবিন স্থাপন

নিজস্ব প্রতিনিধি: World Cleanup Day 2026 উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় এবং The Coca-Cola Foundation-এর অর্থায়নে পরিচালিত Plastic Circularity Project-এর অংশ হিসেবে টাঙ্গাইল শহরের পার্কের বাজার এলাকায় দিনব্যাপী সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে IYCM-Tangail Team।

কার্যক্রমের অংশ হিসেবে পার্কের বাজার এলাকায় একটি সচেতনতামূলক বুথ স্থাপন করে সাধারণ মানুষের কাছ থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করা হয়। ন্যূনতম ১০টি প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা দেওয়া হয়। এ কার্যক্রমে প্রায় ২১ কেজি প্লাস্টিকের বোতল সংগ্রহ এবং প্রায় ৫০টি গাছের চারা বিতরণ করা হয়। সংগৃহীত প্লাস্টিক পরবর্তীতে রিসাইক্লিং প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দলে ভাগ করে পার্কের বাজারের দোকানিদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করা হয়। প্রায় ৭৫ জন দোকানি রাস্তায় প্লাস্টিক বর্জ্য না ফেলা, বর্জ্য পৃথকভাবে সংরক্ষণ এবং যথাযথভাবে রিসাইক্লিংয়ের জন্য হস্তান্তরের বিষয়ে শপথ নেন ও স্বাক্ষর করেন।

এছাড়া পার্শ্ববর্তী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্জ্য পৃথকীকরণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়। প্লাস্টিক, পেপার ও কাচের জন্য পৃথক ডাস্টবিন নির্ধারণ করে শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিক স্থানে বর্জ্য ফেলার অনুশীলন করানো হয়। Plastic Circularity Project-এর আওতায় পাওয়া দুটি ডাস্টবিনের একটি বিদ্যালয়ে উপহার দেওয়া হয়।

কার্যক্রমের শেষ পর্যায়ে শহীদ মারুফ স্টেডিয়ামের পূর্ব পাশের একটি রাস্তার অংশ পরিষ্কার করা হয়। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্য, অপরিচ্ছন্নতা এবং মশাবাহিত রোগের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়। অপর ডাস্টবিনটি পার্কের বাজারে স্থাপনের জন্য বাজার কমিটির কাছে হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

Most Popular