মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeআন্তর্জাতিকবিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন বাংলাদেশের মেয়ে ওয়াসফিয়া নাজরীন

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন বাংলাদেশের মেয়ে ওয়াসফিয়া নাজরীন

 

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানের কে-২ এর চূড়ায় আরোহণ করেছেন ওয়াসফিয়া নাজরীন।

শুক্রবার ওয়াসফিয়া ও অন্যান্য আরোহীসহ গাইড দলের সদস্যদের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে এলিট এক্সপেড। পর্বতারোহণ গাইড কোম্পানি এলিট এক্সপেডের তথ্য অনুযায়ী, ওয়াসফিয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের ১১ জন আরোহীর সাথে এই মিশন সম্পন্ন করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে এলিট এক্সপেড বলেছে, ‘সাফল্যের হার শতভাগ। অসাধারণ এই মওসুম। কে-২ অভিযানে আমাদের অবিশ্বাস্য দলটি তাদের লক্ষ্য অর্জন করেছে।

কে-২ এর চূড়ায় উঠার জন্য গত ১৭ জুলাই রাতে যাত্রা শুরু করেন ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী। রেনেটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ অভিযানের নেতৃত্ব দেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিখ্যাত ৩ পর্বতারোহী মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা।
সেদিন এক ফেসবুক পোস্টে ওয়াসফিয়া নাজরীন বলেন, ‘আমরা আজ রাতে নিমসদাই, মিংমা তেনজি শেরপা এবং মিংমা ডেভিড শেরপার নেতৃত্বে কে-২ জয়ের জন্য যাত্রা করছি। সব ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যেই সুখবর আসবে। কোনো খবর না থাকলেও, ভালো আছি জানবেন। আমি সবচেয়ে শক্তিশালী দলের সাথে আছি তাই চিন্তা করবেন না। শুধু আমার জন্য জোর প্রার্থনা করবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা’ ওয়াসফিয়া নাজরীন ২০১১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে সাত চূড়ায় উঠার অভিযান শুরু করেন। কে-২ এর চূড়ায় আরোহণের মধ্য দিয়ে তার এই অভিযান শেষ হয়েছে।

২০১২ সালের ২৬ মে তিনি বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। এর আগে তিনি দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া ও আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত আরোহণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular