মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeজাতীয়'ব্যক্তি নয়, বাংলাদেশের পাশে আছে ভারত’

‘ব্যক্তি নয়, বাংলাদেশের পাশে আছে ভারত’

অনলাইন থেকে: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী তার দায়িত্ব পালনের শেষ দিনে বলেছেন, নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের পাশে আছে ভারত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাইকমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিনে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। কিন্তু আমি আমার দায়িত্বের শেষ দিনে বলছি, ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের পাশে। বাংলাদেশের মানুষকে আমরা সুখী দেখতে চাই। এ দেশের মানুষের উন্নয়ন চাই, একই সঙ্গে বাংলাদেশে একটি সফল গণতন্ত্র দেখতে চাই।

তিনি আরও বলেন, সরকার কাজ করবে দেশের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আমরাও নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নেই। আমরা আছি বাংলাদেশের পাশে, এদেশের জনগণের পাশে।

দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর আমি এমনটাই চাই।

প্রসঙ্গত, দোরাইস্বামী বাংলাদেশে দুই বছর দায়িত্ব পালন শেষ করেছেন। এখন তিনি যুক্তরাজ্যে ভারতের দূত হিসেবে কাজ করবেন। তিনি ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এদিকে ঢাকায় তার স্থানে নিযুক্ত হবেন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধান সুধাকর দালেলা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular