বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুর হাসপাতালে ২১ বছর পর সিজার

ভূঞাপুর হাসপাতালে ২১ বছর পর সিজার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নানা জটিলতার পর দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও নতুন করে সিজার অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) প্রথমদিনে ২টি সিজারের মাধ্যমে দুইটি শিশু পৃথিবীর আলো দেখলো। সিজারিয়ান দম্পত্তিরা হলেন- ভূঞাপুর উপজেলার পূর্ব ভূঞাপুরের আসাদুজ্জামানের স্ত্রী হ্যাপি খাতুন (২৫), ঘাটাইল উপজেলার যেীগিহাটি গ্রামের মোস্তফার স্ত্রী তাহমিনা আক্তার(২০)।

নানা জটিলতার কারণে দীর্ঘ ২১ বছর ধরে এই হাসপাতালে সিজারসহ সব ধরণের অপারেশন কার্যক্রম বন্ধছিল। সিজার ২টি সম্পূর্ণ করেন ডা: মোছা. সালমা জাহান, তাকে সহযোগিতা করেন শিশু বিশেষজ্ঞ ডা: খন্দকার সাঈদ হোসেন, এ্যানেসথেসিয়া ডা: মো. আজিজুল হক, আর.এমও ডা: এনামুল হক ও ডা: নিশাদ সাইদা।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এ.এফ.এম সাহাবুদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহী উদ্দিন প্রমুখ।

সিজারিয়ান দম্পত্তিরা সন্তোষ প্রকাশ করে বলেন- ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার করায় আমাদের অর্থ ও সময় সাশ্রয় হয়েছে। এতে গরিব মানুষ সুবিধা ভোগী হবে। মা ও বাচ্চা উভয়ই সুস্থ্য আছে। আমরা চাই এর ধারাবাহিকতা বজায় থাকুক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular