শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeজাতীয়ভূঞাপুরে ৫০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক

ভূঞাপুরে ৫০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক

ফরমান শেখ | দেশীয় ৫০ লিটার চোলাই মদসহ টাঙ্গাইলের ভূঞাপুরে ফনিলাল রবিদাস (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ ও সিপিসি-৩। গত রোববার সন্ধ্যায় উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের বেলতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে মদসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ফনিলাল রবিদাস উপজেলার পৌর শহরের বীরহাটি গ্রামের শুক লাল রবিদাসের ছেলে। সোমবার সকালে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ফনিলাল দাস দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ সংগ্রহ করে ভূঞাপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
পরে এক গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সন্ধায় ভূঞাপুর পৌর শহরের বেলতলায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular