বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলা‘ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয়...

‘ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন

নিজস্ব প্রতিনিধি : ‘ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম. কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী জেলা নির্বাচন অফিসে ভোটারদের মাঝে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular