বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধ্যরাতে সাংবাদিককে সাজা দেয়ার প্রতিবাদে টাঙ্গাই‌লে মানববন্ধন

মধ্যরাতে সাংবাদিককে সাজা দেয়ার প্রতিবাদে টাঙ্গাই‌লে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের সাজা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আয়োজিত মানববন্ধনে সাংবাদিকের মুক্তি ও দোষীদের শাস্তির দাবী জানানো হয়।

রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে ও প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিউ এইজ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি হাবিব খান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি মামুনুর রহমান, বিটিভি’র টাঙ্গাইল প্রতিনিধি জে সাহা জয়, বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয় প্রমুখ।

বক্তারা অনতি বিলম্বে গ্রেফতার হওয়া সাংবাদিক আরিফুল ইসলামের মুক্তি ও জেলা প্রশাসকসহ পরিচালিত মোবাইল কোর্টের সম্পৃক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, মহিউদ্দিন সুমন, সাহাব উদ্দিন মানিক, আরিফ উর রহমান টগর, কাদির তালুকদার, শামীম আল মামুন, সুমন কুমার রায়, অভিজিৎ ঘোষসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular