- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ঘরে ভেতরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ফাতিমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার অলোয়া ইউনিয়নের দড়িপাড়া নিকলা গ্রামে।
ফাতিমা দুলাল হোসেনের মেয়ে ও দড়িপাড়া নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ফাতিমা তিন বোনের ছিল সবার ছোট। বাবা দুলাল হোসেন স্থানীয় ইটভাটার শ্রমিক।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘরের মধ্যে গামছা দিয়ে খেল ছিল। এসময় শিশুটির মা হাওয়া বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে তিনি ঘরে গিয়ে দেখেন তার মেয়ে গামছাসহ ঝুলে রয়েছে।
এরপর দ্রুত নামিয়ে শিশুটিকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে আজ বুধবার (২৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।