নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানব কল্যাণ যুব সংঘের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সংগঠনের প্রধান উপদেষ্টা আরিফুল ইসলামের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
এর আগে সাদিক আহমেদের নেতৃত্বাধীন কার্যকরী কমিটি সংগঠনের দায়িত্ব পালন করে আসছিল। শুক্রবার সভাপতি সাদিক আহমেদ তার পদসহ কমিটির দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হলে তিনি তা অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে রবিন আহমেদকে আহ্বায়ক, হাফেজ সোহাগকে যুগ্ম আহ্বায়ক, শাওনকে সদস্য সচিব এবং জুলহাসকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সিজান আহমেদ, মিদুল ও হাসিবুল।
নতুন আহ্বায়ক কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্যদের মধ্যে সমন্বয় এবং মানবিক ও সামাজিক কার্যক্রমগুলোকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে।
প্রতিষ্ঠার পর থেকে মানব কল্যাণ যুব সংঘ স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
