সোমবার, জুন ২২, ২০২৬
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় বাংলাদেশি কোয়ারেন্টাইনদের খাবার দিচ্ছে হাইকমিশন

মালয়েশিয়ায় বাংলাদেশি কোয়ারেন্টাইনদের খাবার দিচ্ছে হাইকমিশন

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশিদের খাবার  প্রদান করছে সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।  বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মেনারা সিটি ওয়ানে কোয়ারেন্টাইনে থাকা এসব ৩৯৯ বাংলাদেশিকে খাদ্য সরবরাহ করা হয় ।
জানা যায়, গত ৩১ মার্চ মেনারা সিটি ওয়ানে করোনা শনাক্তের পর পুরো ভবনটি লকডাউন করা হয়।
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের  শ্রম শাখার দ্বিতীয় সচিব ফরিদ আহমেদ স্থানীয় সাংবাদিকদের জানান, চলমান মুভমেন্ট কন্ট্রোলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে মালয়েশিয়া সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে হাইকমিশন।
সচিব ফরিদ আহমেদ বলেন, ‘প্রথম থেকেই আমরা হাইকমিশনার মহ. শহীদুল ইসলামের নির্দেশে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশিদের সহায়তা করার বিষয়ে যোগাযোগ করেছি। বাংলাদেশিদের সহায়তার জন্য আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে চারটি বৈঠকে অংশ নিয়েছি। আমরা খুব খুশি যে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকার সহায়তার জন্য একত্রে কাজ করছে।’
এছাড়া, শুধু মেনারা সিটি ওয়ান নয়, আরও দুটি ভবন সেলাঙ্গর ম্যানশন ও মালায়া ম্যানশনে কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশিদের পর্যায়ক্রমে খাদ্য সরবরাহ করা হবে বলে জানান হাইকমিশনের সংশ্লিষ্টরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular