ফরমান শেখ: সরকারি নির্দেশনা অমান্য ও করোনা ভাইরাস সংক্রমণরোধে মুখে মাস্ক না পড়ে হাট-বাজারে ঘুরাফেরা করার অপরাধে টাঙ্গাইলের ভূঞাপুরে ১১ জন পথচারীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৫ আগস্ট) দুপুরে ভূঞাপুর পৌর শহরের থানা মোড় এলাকায় এউ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।
তিনি বলেন- সরকারি আইন অমান্য করে মুখে মাস্ক না পড়ে ঘুরাফেরা করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই ১১ জনকে ৭’শ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।