Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুর সরকারি বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

মির্জাপুর সরকারি বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার খান। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির ১৬৫ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকারের সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা শিক্ষক মো. আজাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, নবীন বরণ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সবিতা রানী সরকার এবং সহকারী শিক্ষক মো. আবুল বাশার।

আলোচনা পর্ব শেষে অতিথিসহ উপস্থিত সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করেন।

RELATED ARTICLES

Most Popular