মির্জাপুর প্রতি নিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উদ্বোধন করা হয়েছে ঝর্ণা একাব্বর হোসেন উচ্চ বিদ্যালয়। সোমবার দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে বিদ্যালয়টির শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঝর্ণা একাব্বর হোসেন উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক কমিটির সভাপতি মিসেস ঝর্ণা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন মো. একাব্বর হোসেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারজানা রহমান, সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো.আব্দুল মোমেন সিকদার, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, মির্জাপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক জামিল হোসেন, মির্জাপুর সরকারি এস.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান, উক্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক খুশি মোহন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 