নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে একাব্বর হোসেন সেতুর ওপর পলিথিনের ছাউনি দিয়ে আশ্রয় নেয়া বন্যার্ত ৭০টি বেদে পরিবারে মাঝে ৫শ’ টাকা করে ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) উপজেলা আ’লীগের সহসভাপতি ও হংকং শাখা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটনের দেয়া অর্থ তার পক্ষে বিতরণ করেন মির্জাপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, কাউন্সিলর আফরোজা আলম উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান প্রমুখ।
