নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসের চাপায় আমিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন মোল্লা উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখণ্ড পূর্বপাড়া গ্রামের লতিফ মোল্লার ছেলে।ৎ
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থল ঢাকায় যাওয়ার উদ্দেশে রওনা হন আমিন। পথে পাকুল্যা বাসস্ট্যান্ডে পৌঁছালে মহাসড়ক পারাপারের সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
