নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামীকালের নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৫৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। শুক্রবার মির্জাপুর থানা পুলিশ সূত্র মতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে মির্জাপুর আসন গঠিত। এ আসনে ১১৩টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৫৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহিৃত করা হয়েছে।
কেন্দ্রগুলো হচ্ছে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী, সরিষাদাইড় ও কান্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলার মহেড়া ইউনিয়নের গবড়া (উত্তর) ও নতুন আদাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামুকী ইউনিয়নের পাকুল্লা ১, পাকুল্যা ২, গুনটিয়া, উফুল্কী ও কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বানিয়ারা বাবুল উলুম আলিম মাদরাসা, ফতেপুর ইউনিয়নের পারদিঘী ও থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বানাইল ইউনিয়নের পাইকপাড়া ও বাঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গল্লী জনতা ও কুড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, আনাইতারা ইউনিয়নের শুকতা সাহাদৎ আলী, বাংগুরী ও আটঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উয়ার্শী ইউনিয়নের সাফর্তা, মজদই ও খৈলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উয়ার্শী পাইকপাড়া এম. ইয়াসিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়, ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল ও ইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাতগ্রাম কে আর এস ইন্সটিটিউশন ১ ও ২ কেন্দ্র, বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া, বুধিরপাড়া ও সোহরাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাওড়া ইউনিয়নের ভাওড়া উচ্চ বিদ্যালয়, পাইখার, কামারপাড়া ও আমরাইল তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোড়াই ইউনিয়নের টাঙ্গাইল কটন মিলস্, রাজাবাড়ী, দেওহাটা এ. জে. ও রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়, মীর দেওহাটা, পথহারা ও গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ ও ২ কেন্দ্র, আজগানা ইউনিয়নের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় ও চিতেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফপুর ইউনিয়নের গোড়াকী, লতিফপুর ও ছলিমনগর মীর লুৎফর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং লতিফপুর বান্দাচালা ইবতেদায়ী মাদরাসা ও ফাইভ স্টার কিন্ডার গার্ডেন, তরফপুর ইউনিয়নের তরফপুর ও তরফপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়, বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর ও আউশাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক সাংবাদিকদের জানান, মির্জাপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে কোনো শব্দ নেই। তবে ওই কেন্দ্রগুলোতে অন্যান্য কেন্দ্রগুলোর চেয়ে বাড়তি নিরাপত্তার নজর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
