তাদের দুজনকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এখনো অবধি মোট ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে উইলিয়ামসের।৩২ বছর বয়সী এ ক্রিকেটার এখনও পর্যন্ত সর্বোচ্চ ৫৮ রানের ইনিংসসহ এ সংস্করণে মোট ৮২৭ রান করেছেন।বিপরীতে বল হাতে ৩৪টি উইকেট নিয়েছেন বাঁহাতি অর্থোডক্স এ স্পিনার।
পক্ষান্তরে,প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসা কটরেল সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ পরিচিত নাম। আগ্রাসী গতির সাথে বোলিং বৈচিত্র্যর সমন্বয়ে বল হাতে বেশ কার্যকর এ পেসার।২৯ বছর বয়সী জ্যামাইকার এ পেসার এখনো অবধি টি-টোয়েন্টি ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ৬৩টি।
যার মধ্য থেকে নিজের নামের পাশে যুক্ত করেছেন ৯১টি উইকেট।তাছাড়া ব্যাট হাতে তার সংগ্রহ ১২১ রান। এক নজরে বিপিএলের ষষ্ঠ আসরের জন্য রংপুর রাইডার্স স্কোয়াড-
দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন,শফিউল ইসলাম, সোহাগ গাজি, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, ফারদিন হোসেন এনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী।
বিদেশি: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শেলডন কটরেল ও শেন উইলিয়ামস।
