বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড ডোনেশন ক্যাম্প

মুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড ডোনেশন ক্যাম্প

টাঙ্গাইল প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ভাইস চেয়ারম্যান জাফর আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের কার্য নির্বাহী সদস্য রবীন্দ্র মোহন সাহা, সালাউদ্দিন হায়দার, সেলিনা আক্তার ও সুভাষ চন্দ্র সাহা, ইউনিট লেভেল অফিসার জিয়াউল আহসান, যুব প্রধান আল আমিন, রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের সহকারী পরিচালক আব্দুল বারী প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular