মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাযদুনাথপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান টিটু

যদুনাথপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান টিটু

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৩নং যদুনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী নেতা, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান টিটু। তিনি দীর্ঘ যদুনাথপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি এলাকায় মসজিদ, মাদ্রাসা সহ এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন বলে দাবী করেন তিনি। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রত্যাশা।
তিনি ধনবাড়ী বাজার সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আছেন বলে জানা যায়।

এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ছুটে বেড়াচ্ছেন। করোনা ভাইয়াসসহ বিভিন্ন দুর্যোগে এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোজখরব রেখেছেন।
তিনি নির্বাচনী গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে বলেন, আমাদের পরিবার আওয়ামী লীগের জন্মলগ্ল হতেই আ’লীগের রাজনৈতিকের সাথে যুক্ত।আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

আমি নির্বাচিত হলে সরকার কর্তৃক নাগরিকদের সকর প্রকার মৌলিক অধিকার জন্মসনদ, নাগরিত্ব সনদ, ট্রেড লাইন্সেস, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরের জন্য প্রদত্ত অনুদান, রাস্তাঘাট উন্নয়ন সহ মাদকমু্ক্ত, স্বচ্ছাতা ও জবাদিহিমূলক ইউনিয়ন গড়তে চাই। প্রধানমুন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অব্যহত রাখতে ও কৃষিমুন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাকের হাতকে আরও শক্তিশালী করতে নৌকা প্রতীক নিযে চেয়ারম্যান নির্বাচিত হলে যদুনাথপুর ইউনিয়কে একটি আধুনিক মডেল ইউনিয়ন রুপান্তরে চেষ্টা চালিয়ে যাব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular