মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
Homeজাতীয়যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৭৮ লাখ টাকার টোল আদায়

যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৭৮ লাখ টাকার টোল আদায়

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ২ কোটি ৭৮  লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে এবং ৩৩ হাজার ৭৬৬ টি যানবাহন পারাপার হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু সাইট অফিস জানায়, গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপারের বিপরীতে
২ কোটি ৭৮  লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।

এর মধ্যে উত্তরবঙ্গগামী সেতু পূর্ব প্রান্তে লেনে ১৮ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০টাকা।

অপরদিকে ঢাকাগামী সেতু পশ্চম প্রান্তে ১৫ হাজার ৫২৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular