বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে কাকড়াজান ব্যবসায়ী ও চাকুরীজীবি ফোরামের খাদ্য সামগ্রী বিতরণ

সখীপুরে কাকড়াজান ব্যবসায়ী ও চাকুরীজীবি ফোরামের খাদ্য সামগ্রী বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়নের ব্যবসায়ী ও চাকুরীজীবি ফোরামের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক পরিবারের মাঝে ১৫ কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বৈলারপুর বাজার থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত।

বিতরণকালে অন্যদের মধ্যে ব্যবসায়ী আরিফ হোসেন পাপন, মোস্তফা সিকদার, সাইফুল ইসলাম তালুকদার, বাজার বণিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, ওয়ার্ড আ.লীগের সভাপতি শামসুল হক, সাবেক ইউপি সদস্য জামাল হোসেন, ব্যবসায়ী মূছা সরকার, সূর্যত আলী মাসুদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular