বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে দুই শিশুকে ধর্ষণ। থানায় মামলা

সখীপুরে দুই শিশুকে ধর্ষণ। থানায় মামলা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে  দুই শিশুকে ( ৯)এবং (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষক হায়দার আলী (৪৮) উপজেলার দামিয়া এলাকার মৃত আঃ কদ্দুস মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে মনোহারী দোকান করে আসছিল। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, প্রায় দেড় মাস আগে ব্যবসায়ী হায়দার আলী (৪৮) প্রতিবেশী ওই দুই শিশুকে মজা (বিস্কুট,লজেন্স, চিপস জাতীয় খাবার) দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। সেখানে শিশু দুইটিকে ধর্ষণ করে। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে তারা অভিভাবকদের বিষয়টি জানায়।

সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। শিশু দুটিকে ডাক্তারি পরীক্ষা জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই দুই শিশু অভিভাবকের হেফাজতে রয়েছে। পুলিশ অভিযুক্ত হায়দার আলীকে গ্রেফতারের অভিযান শুরু করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular