রবিবার, মে ১০, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে দেবরের বৈঠার আঘাতে ভাবি নিহত

সখীপুরে দেবরের বৈঠার আঘাতে ভাবি নিহত

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে দেবর হাবিবুর রহমানের বৈঠার আঘাতে  ভাবী সাজেদা বেগম (৬০) নিহত হয়েছেন।   রবিবার  সন্ধ্যা ৭টায়  উপজেলার চাকদহ  প্যাচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম ওই গ্রামের  মৃত শওকত দেওয়ানের স্ত্রী।  এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে  সখীপুর থানায় মৃতআবদুল আলী দেওয়ানের ছেলে দেবর হাবিবুর রহমানসহ ৫জনকে আসামি করে সখীপুর  থানায়  হত্যা মামলা করেছেন।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩১ জুলাই সকালে হাতে থাকা বৈঠা দিয়ে দেবর হাবিবুর রহমান বড় ভাইয়ের স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাতে করে। এতে সে গুরুতর আহত হয়ে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টায় সাজেদা বেগমের মৃত্যু হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular