বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে নেশা খাইয়ে অটোরিকশা ছিনতাই

সখীপুরে নেশা খাইয়ে অটোরিকশা ছিনতাই

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটো রিকশা চালককে নেশা জাতীয় কিছু খাইয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে অজ্ঞান অবস্থায় অটোচালক আবদুস সামাদকে (৪০) পাশের উপজেলা ঘাটাইলের ধলাপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই অটোচালকের জ্ঞান ফিরে আসেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আবদুস সামাদের বাড়ি উপজেলার কীর্ত্তনখোলা মকরম চৌরাস্তা এলাকায়। তাঁর বাবার নাম মৃত কাঞ্চু মিয়া। এ ব্যাপারে থানায় মৌখিকভাবে জানানো হলেও লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে স্বজনরা জানিয়েছেন।

ছামাদের স্ত্রী রাবিয়া বেগম জানান, সোমবার সকালে ছামাদ মিয়া বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতের বেলা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান। সকালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকা থেকে সামাদের সঙ্গে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে একটি ফোন আসে। ওই ঠিকানায় রাবেয়া ও আরও কয়েকজন লোক গিয়ে ছামাদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সখীপুর হাসপাতালে ভর্তি করে। রাবেয়ার ধারনা দুর্বৃত্তরা ছামাদকে নেশাজাতীয় কিছু খাইয়ে তাঁর অটো রিকশাটি নিয়ে সটকে পড়েন।

ছামাদের ভাগনে জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে অটোরিকশাটি ফেরত নিতে দুর্বৃত্তরা বিকাশ নম্বরে টাকা পাঠাতে অনুরোধ করে। ওই নম্বরটি তিনি সখীপুর থানায় দিয়েছেন বলে জানান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া বলেন, ঘটনাস্থল পাশের থানা ঘাটাইলে হওয়ায় ওই থানাতেই মামলা করতে হবে। তবে তিনি বিষয়টি শুনেছেন বলে জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular