এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে রাতের আধারে সংরক্ষিত বনাঞ্চলের শাল-গজারি কাঠ কেটে পাচারের সময় ১২ ঘনফুট শাল গজারি গাছ জব্ধ করেছে বনবিভাগ।যার বাজার মূল্য দেড় লক্ষ টাকা। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতৈল রেঞ্জকর্মকর্তা এইচএম এরশাদের নেতৃত্বে উপজেলার ডাবাইল বাজার এলাকা থেকে এসব কাঠ জব্ধ করা হয়।
এ ব্যাপারে বহেড়াতৈল রেঞ্জকর্মকর্তা এইচএম এরশাদ নিউজ টাঙ্গাইলকে বলেন, সোমবার রাতে গোপনসংবাদের ভিত্তিতে শাল-গজারি কাঠ পাচারের সময় জব্দ করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে মামলার করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।