শুক্রবার, মে ১, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত

সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত

এম সাইফুল ইসলাম শাফলুঃ   টাঙ্গাইলে সখীপুরে সড়ক দুর্ঘটনায়  শাহীন (২২) নামের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের সাবেদের চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। এ সময় ওই প্রাইভেটকারে থাকা ছানোয়ার হোসেন  নামের এক ব্যক্তিও গুরুতর আহত হয়। সে একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে সখীপুরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক শাহীনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ছানোয়ারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে । লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্মকতারদের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular