শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রীসহ নিহত দুই

সখীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রীসহ নিহত দুই

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার বড়চওনা-বেলতলী এলাকায় এবং  দুপুরের দিকে কুতুবপুর এলাকায়  এ দুটি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ১১টার দিকে উপজেলার বড়চওনা-বেলতলী  সড়ক পারাপারের সময় সিএনজির ধাক্কায় বাবুল হোসেন বাবু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে  উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন। নিহত বাবুল হোসেন উপজেলার বেলতলী পূর্বপাড়া গ্রামের মৃত মাহমুদ মিয়ার ছেলে। অপরদিকে  দুপুরে কলেজ ছাত্রী তাসলিমা আক্তার ( ১৭) নিজবাড়ী ময়মিনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর থেকে  অটোযোগে নানার বাড়ি সখীপুর আসার পথে কুতুবপুর বাজার এলাকায় পৌঁছলে অটোরগাড়ীর চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে  উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত তাসলিমা আক্তার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির বলেন, লাশ  দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular