বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

সখীপুরে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে কওমী ওলামা পরিষদের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় ওলামা পরিষদের সভাপতি সাইফুল্লাহ বেলালী, সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, সখীপুর থানা মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক, ওলামা পরিষদ নেতা রুহুল আমীন, মাওলানা জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল বিশ্বনবীকে কটাক্ষ করে যে মন্তব্য করেছে এজন্য তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেও বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ না করতে পারে। এসময় তারা সকল ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্য করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular