মো. নাসির উদ্দিন, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে খরিপ-১/২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা প্রদশর্নীর আওতায় ১’শ ৯২ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও উপজেলা পরিষদের আয়োজনে ২০০ জন কৃষকের মাঝে বিষমুক্ত সবজি উৎপাদন লক্ষ্যে বিভন্ন ধরণের সবজি বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তর।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে এসব কৃষি উপকরণ ও বীজ বিতরণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।