নিউজ টাঙ্গাইল ডেস্ক: সামাজিক ও মানবিক কাজে অনবদ্য ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেল সখীপুর আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশন।
গতকাল ২৯ অক্টোবর ময়মনসিংহের নবজাগরণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক মিলনমেলায় নবজাগরণ ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা নাম মোঃ সায়েম এ সম্মাননা স্মারক আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতির হাতে তুলে দেন।
এসময় আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বশির উদ্দিন আশিক সহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এসময় ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ বশির উদ্দিন আশিক জানান এটি আমাদের নবম সম্মাননা স্মারক। রক্তদানের পাশাপাশি আমরা সবাইকে উৎসাহিত করি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।