সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখ ও কষ্টজনক: কৃষিমন্ত্রী

নিউজ টাঙ্গাইল: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখ ও কষ্টজনক। আমরা দুঃখিত। এই বিচারটি দ্রুত শেষ করা উচিত। তদন্তকারী সংস্থা দ্রুত সময়ের মধ্যে এ মামলার চার্জশিট দিয়ে বিচার প্রক্রিয়া শেষ করবে এই আশা আমি ব্যক্ত করছি।’

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের এটি একটি ব্যর্থতা। আইন বিভাগ, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের যারা দায়িত্বে রয়েছে তাদের দায়িত্ব সাগর-রুনি হত্যার বিচারটি শেষ করা।’

এসম উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর