Homeটাঙ্গাইল জেলাসখিপুরসান একাডেমিক স্কুলের বিদায় অনুষ্ঠান

সান একাডেমিক স্কুলের বিদায় অনুষ্ঠান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে নলুয়া সান একাডেমিক স্কুলের ৮ম ও ৫ম শ্রেণির পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন রানার সভাপতিত্বে বিআরডিবি র ভাইসচেয়ারম্যান নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, বঙকী পাবলিক উঃ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সান একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা হুমায়ূন কবির, ইউরেকা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক খান মোহাম্মদ মনিরসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular