নিউজ টাঙ্গাইল ডেস্ক: মহামারী করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা আক্রান্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেশে দেশে এখন পর্যন্ত শতাধিক বাংলাদেশি এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন।
শুধু সিঙ্গাপুরেই আক্রান্ত ৩৬০ প্রবাসী বাংলাদেশি। দেশটির নতুন করে ২৮৭ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৬ জনই বাংলাদেশি।
এ তথ্য নিশ্চিত করেছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯১০ জন৷ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪০৬ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে ছয়জনের ৷
