বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeবিনোদনস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গাইলেন বেলাল খান

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গাইলেন বেলাল খান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জামাইবাবু বৌদি এন্ড কিলার’ ৩০ মিনিটের ওই স্বল্পদৈর্ঘ্য যুক্ত করা হয়েছে একটি গান। গানের শিরোনাম ‘দহন’।

আকাশ নিবিরের লেখা ও সুরে গানটি গেয়েছেন সময়ের জনপ্রিয় শিল্পী বেলাল খান। গানের সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

বেলাল খান জানান, ‘আমি স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রটি দেখেছি। ভালো লেগেছে। গল্পের সঙ্গে মিল রেখে গানটি করা হয়েছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন শামীমুল ইসলাম শামীম। নির্মাণ করেছেন আকাশ নিবির।

‘জামাইবাবু বৌদি এন্ড কিলার’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নায়লা নাঈম, সাঈফ চন্দন, বরিশাল্যা বাদল ও আকাশ নিবির।

এটি প্রযোজনা করেছেন বাংলাদেশের টুম্পা আহমেদ ও কলকাতার মি. শর্মা। স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রটি বাংলাদেশের সুপারস্টার খ্যাত নায়ক শাকিব খানকে উৎসর্গ করা হয়েছে।

‘জামাইবাবু বৌদি এন্ড কিলার’ স্বল্পদৈর্ঘ্যের মাধ্যমে অনেকদিন পর অভিনয়ে ফিরছেন আলোচিত সমালোচিত মডেল নায়লা নাঈম। কাজটি করার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি নিজে সন্তুষ্ট। আমার বিশ্বাস এ কাজ আমাকে নতুন পরিচিতি দেবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular