বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদর৪’শ হিন্দু পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন টাঙ্গাইল বিএনপি

৪’শ হিন্দু পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন টাঙ্গাইল বিএনপি

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে এবার ৪০০ সংখ্যালঘু হিন্দু পরিবার অভাবী মানুষের মাঝে ৩য় দিনের মতো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশে প্রানঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। এ সময় সংখ্যালঘু হিন্দু পরিবার ও নিম্ন আয়ের মানুষের মাঝে পাশে দারালেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

মঙ্গলবার (৩১মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে শহরে কাগমারী এলাকায় ও সন্তোস রিষী পাড়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ৩ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।

এ সময় পথচারীদের মাঝে জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ও দোয়া চায় নেতারা।

এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান ইমনসহ আন্যান্য নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী পেয়ে শুকরিয়া আদায় করেন কর্মহীন হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular