বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Homeজাতীয়অসুস্থ তমার চিকিৎসায় এগিয়ে এলেন এমপি প্রার্থী সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক

অসুস্থ তমার চিকিৎসায় এগিয়ে এলেন এমপি প্রার্থী সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক

 

এনায়েত করিম বিজয় (বাসাইল) :
গত দুই মাস ভাসকুলার ম্যালফরমেশন রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাসাইলের তমা। এরই মধ্যে তার সহায়তা প্রায় ১ লাখ টাকা দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তিরা পাঠিয়েছেন। গত ১৩ জুন অনলাইন নিউজ পেপার বাসাইল সংবাদ২৪ ডটকম ও টাঙ্গাইলের অন্যতম অনলাইন সংবাদ মাধ্যম ‘নিউজ টাঙ্গাইল’ এ “টাকার অভাবে বন্ধ হতে পারে তমার চিকিৎসা” শিরোনামে সংবাদ পড়ে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক অসুস্থ্য তমার চিকিৎসায় সাহায্যের হাত বাঁড়ান।

তিনি সোমবার সকালে অসুস্থ তমার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার যশিহাটীতে গিয়ে তমার বাবা-মাকে চিকিৎসার সহযোগিতার আশ^াস দেন। পরে তিনি মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে তমার চিকিৎসার জন্য তমার মা শারমিন বেগমের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন তিনি। তমার চিকিৎসার শেষ পর্যন্ত পাশে থাকবেন বলেও জানান।
তমার মা শারমিন বেগম জানান, তমার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশের অনেকে আর্থিক সহযোগিতা করছেন। পাশে এসে দাঁড়ালেন এমপি প্রার্থী ফারুক সাহেব। তিনি নগদ ২০ হাজার টাকা তুলে দিয়েছেন বলেও তিনি জানান। তিনি আরো বলেন, তমার অপারেশন সংশ্লিষ্ট খরচ এবং ওষুধ নিজেদেরই কিনতে হচ্ছে। এ রোগের ওষুধ-ইনজেকশন খুবই ব্যয়বহুল। তমার চিকিৎসায় অন্তত দরকার প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন বলে তিনি জানান।
এর আগে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার সাখাওয়াত হোসেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল ১৮ হাজার টাকা ও গ্রিস থেকে কয়েকজন বন্ধুরা মিলে ৩০ হাজার টাকাসহ দেশ-বিদেশ থেকে তমার চিকিৎসার জন্য সবমিলিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পেয়েছি। দুই মাস হাসপাতালে নিজেদের খাওয়া এবং তমার জন্য ওষুধ কেনায় প্রায় ১লাখ টাকা খরচ হয়েছে। এখন আমাদের হাতে রয়েছে প্রায় ৭০ হাজার টাকার মতো। ডাক্তার বলছেন তমার চিকিৎসা করাতে প্রায় ৪লাখ টাকার মতো লাগতে পারে। এখন আরো দুই লাখ টাকা হলেই হয়তো তমা সুস্থ হতে পারে।
ইতোমধ্যে তমা আক্তারের মুখে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। তমা আক্তার মুখের বাম পাশে বিশাল আকৃতির মাংসপিন্ড নিয়ে গত ২৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. ইকবাল মাহমুদ চৌধুরীর অধীনে ভর্তি হন। এর আগে গত ২২ মার্চ তমাকে ডাক্তার দেখানো জন্য ঢাকা নেয়ার ব্যবস্থা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার।
ড. ইকবাল মাহমুদ চৌধুরী বলেন, ‘তমার মুখে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে। এভাবে আরো বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হবে।’ তমা ভাসকুলার ম্যালফরমেশন রোগে আক্রান্ত। এটা রক্তনালী টিউমার হিসেবে পরিচিত। দীর্ঘমেয়াদি চিকিৎসায় এ রোগ নিরাময় সম্ভব।
তমার চিকিৎসার জন্য বিত্তবান ব্যক্তিদের কাছে অর্থ সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। তমার বাবার বিকাশ নম্বর- ০১৭৪৭-২৪৪৯০৬। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে অর্থ সাহায্য করা যাবে- শারমিন আক্তার, অ্যাকাউন্ট নম্বর- ৩৪০২০৩৪৩, অগ্রণী ব্যাংক লিমিটেড, আইসড়া ব্রাঞ্চ, বাসাইল, টাঙ্গাইল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular