ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক সমকালের মধুপুর প্রতিনিধি আনছার আলীর শ^শুর, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ধনবাড়ী উপজেলার মুশুদ্দি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও নায়েব আলী (৬৫) রোববার দিবাগত রাতে ডায়াবেটিস, ক্যান্সার ও বিভিন্ন রোগজনিত কারণে তার নিজ বাসায় ইন্তেকাল করছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মুত্যুতে ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুর ও ধনবাড়ী প্রেসক্লাব এবং উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নেত্রীবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
