শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সখীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

সখীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

টাঙ্গাইলের সখীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সখীপুরের গার্লস স্কুল রোডের রফিক কনভেনশন হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সখীপুর থানা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুহাম্মদ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল লতিফ মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সখীপুর থানা শাখার সভাপতি মুহাম্মদ মুসা সিকদার।

এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular