নিউজ টাঙ্গাইল ডেস্ক: সম্প্রতি বন্দর নগরী চট্টগ্রামের কাট্টলীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধদের মধ্যে রিয়াজুল ইসলাম ও সালমা জাহান দম্পতি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুর্ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও তাদের শারীরিক অবস্থার বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলতে পারছেন না কর্তব্যরত চিকিৎসকরা।
আজ ১১ নভেম্বর বুধবার দুপুরে হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত চিকিৎসক ডা. আলী জামান নিউজ টাঙ্গাইকে বলেন, ‘আগুনে দগ্ধদের ৬ জনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বাকি দুইজনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে দুইজনের অবস্থাই খুবই সঙ্কটাপন্ন। রিয়াজুল ইসলামের শরীরের ৪৫ শতাংশই পুড়ে গেছে, শ্বাসনালীরও ব্যাপক ক্ষতি হয়েছে। স্ত্রী সালমা জাহানের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। সালমা জাহান দুর্ঘটনার মাত্র চারদিন আগে একটি সন্তানের জন্ম দিয়েছেন । সে কারণে দুর্ঘটনায় অপেক্ষাকৃত কম বার্ন হলেও তার অবস্থা বেশি আশঙ্কাজনক জানিয়েছেন চিৎিসক।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।