মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeআন্তর্জাতিকএকলা পেয়ে শাশুড়ির উপর ঝাঁপিয়ে পড়ল জামাই, বার বার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

একলা পেয়ে শাশুড়ির উপর ঝাঁপিয়ে পড়ল জামাই, বার বার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

৮৫ বছরের বৃদ্ধা শাশুড়ি। তিনিও রেহাই পেলেন না জামাইয়ের লালসার হাত থেকে। শ্বশুড়বাড়িতেই তিনি শাশুড়িকে বার বার ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

রবিবার জামাইষষ্ঠী। এদিন জামাইয়ের কদরই আলাদা। আর এই দিনেই সামনে এল এক জামাইয়ের কুকীর্তির কথা। অভিযোগ তার লালসার হাত থেকে রেহাই পাননি শাশুড়িও। কেরলের ঘটনা। পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধার বয়স প্রায় ৮৫ বছর। আর জামাইয়ের বয়স ৬০ বছর। অভিযুক্তের নাম শিবদাসন। প্রথমে বৃদ্ধা এনিয়ে বাইরে কিছু বলতে চাননি। হাজার হোক বাইরে জামাইয়ের কোনও বদনাম হোক এটা হয়তো চাননি।

তবে শেষ পর্যন্ত এক অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে জামাইয়ের কুকীর্তির কথা বলে ফেলেন তিনি। এরপর ওই অঙ্গনওয়াড়ি কর্মী কয়েকজনকে একথা বলেন। এরপরই বিষয়টি জানাজানি হয়। পুলিশের কানেও এনিয়ে খবর যায়। ওই বৃদ্ধা পুলিশের কাছে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরই জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।

কেরল পুলিশ সূত্রে খবর, ওই জামাইয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনা হয়েছিল। কিন্তু সেই সময় ওই বৃদ্ধা কিছু বলতে চাননি। তবে শেষ পর্যন্ত তিনি মুখ খুলতে বাধ্য হন।

বৃদ্ধা শাশুড়িতে একলা পেয়ে তার উপরই ঝাঁপিয়ে পড়েছিল জামাই। এরপর বার বার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নিজের বাড়িতেই শাশুড়ি বার বার জামাইয়ের কাছে ধর্ষিতা হয়েছেন বলে তাঁর দাবি। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন শনিবার অভিযুক্ত জামাইকে পাকড়াও করে পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular