Homeজাতীয়এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে: নাহিদ ইসলাম

এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সামনে এক কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের অংশ হিসেবে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস রোডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জনগণের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য ও দখলদারিত্ব বন্ধের কথা বলা হলেও এসবের পরিবর্তন হয়নি বলে দাবি করেন তিনি।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, র‍্যাবের বিলুপ্তির কথা বলে সেটিকে এসআরবিতে পরিণত করা হয়েছে। তার ভাষ্য, হাসিনার সরকারের জায়গায় তারেকের সরকার এসেছে, জনবল ও আইন-কানুন একই রয়েছে, শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে, অন্যদিকে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের কর্মসংস্থান হচ্ছে।

মওলানা ভাসানীর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদের রক্তের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে এবং টাঙ্গাইলের প্রতিও তাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের অভ্যন্তরে যে ‘নতুন স্বৈরাচার’ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

RELATED ARTICLES

Most Popular