শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeখেলাধুলাএশিয়া কাপে ধারাভাষ্যে থাকছেন আতাহার আলী খান

এশিয়া কাপে ধারাভাষ্যে থাকছেন আতাহার আলী খান

আসছে এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ থেকে থাকবেন চিরপরিচিত কণ্ঠ আতাহার আলী খান। বাংলাদেশ থেকে এই একজনই থাকবেন ধারাভাষ্যকার হিসেবে।

শ্রীলঙ্কা থেকে ধারাভাষ্য দিবেন সাবেক ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা ও সাবেক অলরাউন্ডার রাসেল আর্নোল্ড।

পাকিস্তান থেকে থাকবেন রমিজ রাজা ও আমির সোহেল। আফগানিস্তানের সাবেক কোচ ডিন জোন্সও থাকবেন ধারাভাষ্যকার হিসেবে।

তবে সঞ্জয় মঞ্জরেকার এবং হার্শা ভোগলের কণ্ঠ শোনা যাবেনা এশিয়া কাপে। কারণ দুজনই সনি’র সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন বর্তমানে। এই দুজন না থাকলেও ভারতের পক্ষ থেকে থাকবেন সুনিল গাভাস্কার, লক্ষন শ্রীভনম কৃষ্ণ এবং ভিভিএস লক্ষন।

এছাড়াও ধারাভাষ্যকার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি এবং দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular