এশিয়া কাপ: যে কারণে পাকিস্তান-ভারত ‘যুদ্ধের’ সব টিকিট বিক্রি হয়েছে

আসছে ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপপর্বেই মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। ১৯ সেপ্টেম্বর হবে সেই মহারণ। ইতিমধ্যে ওই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের কথা বিবেচনা করে ২০১৬ সালে এশিয়া কাপ ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি-টোয়েন্টিতে হলেও ২০১৮ সালে অনুষ্ঠিত হবে ৫০ ওভারে। গতবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

দুবাইয়ে বাংলাদেশে- শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। এবারের আসরটি এশিয়া কাপের ১৪তম আয়োজন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে অংশগ্রহণ করবে বাছাইপর্ব থেকে উতরে আসা আরো একটি দল। বাছাইপর্বে খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান।

গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এছাড়া একই গ্রুপ ‘এ’তে অবস্থান করছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের সেরা চার দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোর। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপ ২০ ওভারে একবারই অনুষ্ঠিত হয়েছে। এশিয়া অঞ্চলের দেশগুলো নিয়ে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। গত আসরসহ বাংলাদেশ পাঁচ বার এশিয়া কাপের আয়োজন করে। বাংলাদেশ দুইবার ফাইনালে উঠলেও জিততে পারেনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর