শুভ্র মজুমদার,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পাশা আইসক্রিম মিলের লাইসেন্স না থাকায় ও আইসক্রিম তৈরীতে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করার কারনে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিল মালিক বাবু লাল স্বপন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা ও মিলটি সিলগালা করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
শাহরিয়ার রহমান জানান, লাইসেন্সবিহীন আইসক্রিম মিলে আইসক্রিম তৈরী ও ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করার কারনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিল মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করে মিলটি সিলগালা করে দেয়া হয়েছে।