নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর পৌরসভা মেয়র অফিসের বিপরীত পাশে ‘ভাই ভাই স্টিলের দোকানে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) উপজেলার পৌর এলাকার পৌরসভা মেয়র অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সংবাদের পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মধুপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা ৩ টার দিকে স্থানীয়দের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
