বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

শুভ্র মজুমদার, কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা -২০২৩ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই (শুক্রবার) সকাল ৯ টায় উপজেলা হলরুমে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা অধ্যাপক এবিএম. আব্দুল হাই মিঞার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ পত্র বিতরন করা হয়েছে।

এ সময় অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মো: ফরহাদ আলী, সাংবাদিক মহসীন হাবীব সবুজসহ সকল শিশু শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এরং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো: মোমিনুর রহমান ( মোমিন), আবু বকর সিদ্দিকী এবং মহসীন হাবীব সবুজ। সহযোগিতায় ছিলেন, ইনতিজার পত্রিকার সন্মানিত সাংবাদিকবৃন্দ। উলেক্ষ্য ২০০৯ সাল থেকে এই শিশু বৃত্তি পরীক্ষা শুরু হয়। প্রতিবছর কোমলমতি শিক্ষার্থীরা উৎসব ও উদ্দিপনার মধ্যে দিয়ে এ প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহন করে এবং হাসিমুখে পুরস্কার হাতে তুলে নেয়। টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলায় মোট ৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অদ্য কালিহাতী ও এলেঙ্গা কেন্দ্রের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরন করা হয়।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular