সোমবার, জুন ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে জেন্ডার সংবেদনশীলতা ও মূল্যবোধ সৃষ্টি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে জেন্ডার সংবেদনশীলতা ও মূল্যবোধ সৃষ্টি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে জেন্ডার সংবেদনশীলতা ও মূল্যবোধ সৃষ্টি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কনফারেন্স হল রুমে ঊষা-ইউনিটি ফর সোশ্যাল এ্যান্ড হিউম্যান এ্যাকশন এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব আনছান আলী বি.কম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাররন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ, সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান (বালা), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, সমাজসেবা অফিসার জসিম উদ্দিন, ঊষা সিএস প্রকল্প সমন্বয়কারী আফরোজ খান, প্রকল্প কর্মকর্তা রুবী আখতার, আবিদ খান কমল প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular